প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৫০ এএম
অনলাইন সংস্করণ
দেশে একটি ভালো নির্বাচন হোক—আওয়ামী লীগ তা চায় না, বরং দলটি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে 'বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, তারেক রহমান যেন দেশের পরিচালনায় না আসতে পারেন, সেজন্য নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, "আমরা বিশ্বাস করি যে, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।" তিনি আরও মন্তব্য করেন, "ভোট সুষ্ঠু না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।"
বিএনপির এই নেতা যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "যত তাড়াতাড়ি নির্বাচন হবে, তত দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।"